1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ জনগণের দ্বারা নির্ধারিত হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী বলেন, বাংলাদেশ ও ঢাকা গাজার মতো আরেকটি উত্তপ্ত স্থান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে খুব শিগগিরই এটি গাজা উপত্যকায় পরিণত হবে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, যেখানকার ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ গণতন্ত্রসহ অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে।

মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখা শুরু করলে বাংলাদেশের নাগরিকেরা খুব আশাবাদী হয়ে ওঠে। আওয়ামী লীগ ছাড়া সব প্রধান রাজনৈতিক দল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে কাজ করছে। মার্কিন সরকার কেন ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করে।

জবাবে মিলার বলেন, তিনি অনেকবার যা বলেছেন, তা-ই বলতে চাই। আর তা হলো, তাঁরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করেন। তাঁরা মনে করেন, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026