1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

নান্দনিক ৩০০ ফিট সড়ক দেশের প্রথম ১২ লেন সড়ক উদ্বোধন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হবে আধুনিক ঢাকার গেটওয়ে, পাশে রয়েছে ১০০ ফিট খাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

রাজধানীর ৩০০ ফিট সড়ক। হতে যাচ্ছে আধুনিক ঢাকার নতুন গেটওয়ে। দেশের প্রথম ১২ লেনের মহাসড়ক, যার ৮টি এক্সপ্রেসওয়ে। তার ওপর আধুনিক নির্মাণশৈলী আর নান্দনিকতা এই পথকে এগিয়ে রাখবে। এই সড়কটি পাড়ি দিতে সময় লাগবে মাত্র আট থেকে ১০ মিনিট। এরই মধ্যে শতভাগ কাজ শেষ। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সড়কটি উদ্বোধন করবেন। বিশেষজ্ঞরা বলছেন, এ সড়ক চট্টগ্রাম, সিলেট ছাড়াও আশপাশের জেলার সঙ্গে ঢাকার নিরবচ্ছিন্ন যোগাযোগের পথ তৈরি করবে। আগামীর বাংলাদেশের জন্য যা হবে পথপ্রদর্শক।

জানা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের কাঞ্চন ব্রিজ পর্যন্ত মাত্র ১২.৫ কিলোমিটার সড়ক হলেও এটি দেশের প্রশস্ততর আর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে। রাজধানীর প্রগতি সরণি ও বিমান বন্দর সড়কের সঙ্গে পূর্বের ইস্টার্ন বাইপাসকে সংযুক্ত করবে এই সড়কটি। পাশাপাশি ওই এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সংস্কার করা হচ্ছে। ‘কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্মাণকাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।

প্রকল্প সূত্রে জানা যায়, সাড়ে ১২ কিলোমিটার সড়কের মধ্যে রাজধানীর কুড়িল থেকে বালু নদী পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হচ্ছে ১২ লেনবিশিষ্ট। এর মধ্যে ৮ লেন সড়ক হবে এক্সপ্রেসওয়ে। বাকি ৪ লেন সড়ক হবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস রোড। এ ছাড়া বালু নদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক হবে ১২ লেনের। এর মধ্যে ৬ লেন সড়ক হবে এক্সপ্রেসওয়ে। বাকি ৪ লেন হবে সার্ভিস রোড। এ ছাড়া ১০০ ফিট খালের জন্য ৯০.১৫ একর, বোয়ালিয়া এবং ডুমনি খালের জন্য ৯৪.৬৪ একরসহ সর্বমোট ১৮৪.৭৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। একই সঙ্গে লেক খনন ও উন্নয়ন (কুড়িল থেকে বালু নদী পর্যন্ত শেখ হাসিনা সরণির উভয় পাশে ১২.৩ কিমি, বোয়ালিয়া খাল-৫.০২ কিমি, ডুমনি খাল-৪.৪০ কিমিসহ মোট ২৬ কিমি লেক খনন করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026