1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

ফ্যামিলি কার্ড ছাড়াও পাওয়া যাবে টিসিবি পণ্য

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ফ্যামিলি কার্ডের বাইরে ২৫-৩০টি ট্রাকের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি হবে। আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) শুরু হবে এ কার্যক্রম।

 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এসব তথ্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, আগামীকাল থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি হবে। একেকজন দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে পণ্য দেওয়া হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে এ পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে নয় হাজার পরিবার এ সুবিধায় যুক্ত হবে।

তিনি জানান, ট্রাকে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি আলু ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে। প্রাপ্যতার ভিত্তিতে চিনি বিক্রি হবে।

সব কর্মদিবসে ন্যায্যমূল্যে বিক্রি কার্যক্রম চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার বন্ধ থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026