1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

পোশাক শ্রমিক আন্দোলনে ৩৭ মামলায় আসামি ১৪ হাজারের বেশি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ, ভাঙচুর, হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৭টি মামলা হয়েছে। ঢাকা, গাজীপুর ও সাভারের আশুলিয়ায় পোশাকশিল্প এলাকার থানাগুলোতে এসব মামলা করা হয়।

এর মধ্যে গাজীপুরে সবচেয়ে বেশি ২২টি মামলা হয়েছে। আশুলিয়া থানায় হয়েছে ৯টি মামলা।

রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর ও কাফরুল থানায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ১৪ হাজারের বেশি পোশাককর্মীকে আসামি করা হয়েছে। গাজীপুরে ২২টি মামলায় ১২ হাজার শ্রমিক আসামি।
সংশ্লিষ্ট থানার পুলিশ সূত্র বলেছে, পোশাক কারখানায় ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এসব মামলা হয়।

ক্ষতিগ্রস্ত কারখানার মালিকপক্ষ, পুলিশ ও ভাঙচুরের শিকার গাড়ির কর্তৃপক্ষ এসব মামলার বাদী।
গাজীপুরে ২২ মামলায় ১২ হাজার আসামি

পোশাক শ্রমিক আন্দোলনে এ পর্যন্ত ১২৩টি কারখানা কম-বেশি ভাঙচুর করা হয়েছে। গত ২৩ অক্টোবর থেকে গত ৯ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে এসব কারখানায় হামলা চলে। এসব ঘটনায় করা ২২টি মামলায় ১২ হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।

গতকাল সকাল পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৮৮ জন। বন্ধ রয়েছে ১৭টি পোশাক কারখানা। দুপুর ১২টার দিকে গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর করা পোশাক কারখানা তুসুকা গার্মেন্টস পরিদর্শনে এসে শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জাকির হোসেন খান সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিআইজি বলেন, গাজীপুরে সবচেয়ে বেশি নাশকতা হয়েছে কোনাবাড়ীতে। ওই গ্রুপ এখানে ভুল বুঝিয়ে নিরীহ শ্রমিকদের আন্দোলনে যেতে বাধ্য করছে।

মদদদাতাদের বেশির ভাগ বহিরাগত। সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যারা ধ্বংসাত্মক কাণ্ডের সঙ্গে জড়িত, শুধু তাদেরই গ্রেপ্তার করা হবে।
পরিদর্শনকালে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলমসহ শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশুলিয়ায় ৯ মামলা

সাভার প্রতিনিধি জানান, শিল্পাঞ্চল সাভার ও এর পার্শ্ববর্তী ধামরাই উপজেলার প্রায় ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা ভাঙচুর ও হামলার ঘটনায় আশুলিয়া থানায় ৯টি মামলা হয়েছে।

শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ না করায় কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সকাল ১০টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, গত বুধ ও বৃহস্পতিবারের তুলনায় আজকের (গতকাল) পরিস্থিতি অনেকটাই ভালো। শান্তিপূর্ণভাবে কাজ চলছে বেশির ভাগ কারখানায়। তবে ১৩০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026