1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৪ বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি জামায়াতের চতুর্থ দফায় অবরোধ শুরুর আগেই এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এরপর রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ২৭ মিনিটের মাথায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এই চার বাসে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সর্বশেষ রাত ৯টা ২৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল যাত্রীবাহী বাসে আগুনের খবর আসে। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

৭ মিনিটের মাথায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায় এবং অগ্নি নির্বাপণ করে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি কোন কোম্পানির সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (দারুস সালাম জোন) মফিজুর রহমান পলাশ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলী ফাঁড়ির উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। গাবতলী এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় বাসটি ৮ নম্বর লোকাল বাস হিসেবে সাভার-ইপিজেড থেকে যাত্রাবাড়ি লিংক রোড পর্যন্ত যাত্রী পরিবহন করে।

তিনি বলেন, গাড়িটির চাকা মেরামতের জন্য গাবতলীর হোটেল যমুনার সামনে অবস্থান করছিল। এ সময় পেছন থেকে দুষ্কৃতকারীরা হামলা চালালে গাড়ির বেশকিছু সিটে আগুন লাগে। বাসের কিছু সিট পুড়লেও বাহ্যিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026