1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রাজধানীসহ সারা দেশে ১০ ঘণ্টায় ৯ যানবাহনে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিস এ খবর জানিয়েছে।

এসব যানবাহনের মধ্যে ঢাকায় সাতটি, গাজীপুরে একটি ও বরিশাল সদরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এতে আটটি বাস ও একটি পিকআপ পুড়ে যায়।

আজ সকাল ৬টা ৯ মিনিটের দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।

বিএনপিসহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথে অবরোধ শুরু করেছে। আজ সকাল ছয়টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এ অবরোধ চলবে।

গতকাল রাত ৮টা ২০ মিনিটের দিকে আরামবাগে নটর ডেম কলেজের সামনে লাল সবুজ নামের একটি বাসে আগুন লাগানো হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। রাত ৯টার দিকে গুলিস্তানে স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এর আধা ঘণ্টার মাথায় ৯টা ২৭ মিনিটে দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনাবিল পরিবহন নামের একটি বাসে আগুন লাগানো হয়। এরপর ৯টা ৩৩ মিনিটের দিকে গাজীপুরের জুগিতলায় একটি পিকআপে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ৯টা ৩৮ মিনিটে মিরপুরে কাফরুল থানার সামনে প্রজাপতি পরিবহন নামের একটি বাসে আগুন লাগানো হয়।

রাতের দিকে ঢাকা ও ঢাকার বাইরে আরও বেশ কয়েকটি যানবাহনে আগুন লাগানো হয়। গতকাল দিবাগত রাত ১২টায় রূপনগর থানার সামনে একটি বাসে আগুন লাগানো হয়। রাত ৩টা ৩৫ মিনিটের দিকে বরিশাল সদরে বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট বিভিন্ন জায়গায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026