1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়নে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উন্নয়নশীল দেশ’র মর্যাদা বাস্তবায়ন এবং ‘অসমাপ্ত উন্নয়ন কাজ’ শেষ করার জন্য আবারো নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেননা, অন্য কোন দলে এমন দেশপ্রেম নেই।
তিনি বলেন, ‘আজকে তাঁর সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছে। যেটার বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা আওয়ামী লীগই পারবে অন্য কেউ পারবে না। কারণ, তাদের (বিএনপি-জামায়াত) কোন দেশপ্রেম বা মানুষের প্রতিও কোন দায়িত্ববোধ নাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের মাঠে মহেশখালী আওয়ামী লীগ আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এবং মানুষের জন্য কাজ করে,’ উল্লেখ করে বিএনপি’র প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আর অন্য একটি দল আছে এরা মানুষের সম্পদ লুটে খায়। এরা খুন, হত্যা, বোমাবাজী, গ্রেনেড হামলা, অর্থপাচার, অস্ত্র চোরাকারবারী-এগুলোই জানে। মানুষের কল্যাণে তারা কাজ করতে জানে না।
তিনি বলেন, বিগত ১৫ বছরে তাঁর সরকার দেশের যে উন্নয়ন করেছে তা নবীন প্রজন্মেও অনেকেই বুঝবে না কারণ তারা দেখেনি, কোন দুরাবস্থা থেকে বাংলাদেশ আজকের সম্মানজনক অবন্থানে এসেছে। আজকে বাংলাদেশ বদলে যাওয়া এক দেশ, কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আছে।
প্রধানমন্ত্রী জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আমরা ক্ষমতায় আছি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026