1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন। আগামী বুধবার (১৫ নভেম্বর) এ বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপসাগরীয় অঞ্চলে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। এতে অংশ নিতে পারেন বেইজিং এবং ওয়াশিংটনের কর্মকর্তাদের পৃথক দল।

হোয়াইট হাউজ গতকাল শুক্রবার এক বিবৃতিতে বৈঠকের দিন নিশ্চিত করেছে। একই দিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শি ১৪-১৭ নভেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন, এপেক সম্মেলনে যোগ দেবেন এবং বাইডেনের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, ইসরায়েল-হামাস যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর কোরিয়া, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যায্য বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ বৈশ্বিক ইস্যুগুলো বৈঠকে আলোচিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সবকিছু আলোচনার টেবিলে আছে। আমরা এ ব্যাপারে পরিষ্কার। আমরা জানি, কয়েক দশক ধরে চীনকে সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আমরা আশা করি, চীন আমাদের বাকি জীবনের জন্য বিশ্বমঞ্চে একটি বড় খেলোয়াড় হবে।

এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে আসা সন্দেহভাজন একটি চীনা গুপ্তচর বেলুন ভূপাতিত করা হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এরপর বৈরী সম্পর্ক পুনরুদ্ধারের জন্য তৎপরতা শুরু করে মার্কিন প্রেসিডেন্টের দল।

সামরিক শক্তি অর্জন, একবিংশ শতাব্দীর অর্থনীতিকে কোণঠাসা করা এবং দ্বিতীয় স্তরের দেশগুলোর ভালোবাসা অর্জনের জন্য উভয় দেশই সরাসরি প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে বলে মনে করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026