1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

পিটার হাসকে পেটানোর কথা বলা নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও স্থানীয় চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের ফটকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্য ‘শিষ্টাচারবহির্ভূত’।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে; তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেব। এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়।’

পিটার হাস সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মানিত ব্যক্তি—তিনি কূটনীতিক হোক, আর যে–ই হোক, তাঁর বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সদস্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ড নিয়ে কথা বলার চেষ্টা করেন। এ সময় দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, কূটনীতিকদের ব্যাপারে দলীয় নেতাদের কথা বলার দরকার নেই। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। কোনো প্রয়োজন হলে তারাই কূটনীতিকদের সঙ্গে কথা বলবে। সেখানে দেশের অবস্থান জানাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026