1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসবে ধরে নিয়ে প্রস্তুতি নিন রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অশোভন মন্তব্য নয় – কেন্দ্রের অনুমোদন ছাড়া ভাঙা যাবে না কোনো কমিটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাকে দিয়ে ভোটারের অংশগ্রহণ বাড়াতে পারব, তাকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হবে। বিএনপি নির্বাচনে অংশ নেবে। সেভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসার প্রবণতা পরিহার করতে হবে। নিজ যোগ্যতায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জিতে আসার জন্য তৈরি হতে হবে। গত রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। সদস্যসচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তবে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বিষয়টি দলীয় সভানেত্রীর ওপর ছেড়ে দিয়েছেন দলের নেতারা। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের মতো এবারও আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে ১৪টি। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সদস্য। এ ছাড়া সুশীলসমাজের প্রতিনিধিরা এতে যুক্ত হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্রিফিং ও উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে তথ্যগুলো বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। সূত্র জানান, সভায় আগামী জাতীয় নির্বাচন, বিএনপি-জামায়াতসহ সমমনাদের আন্দোলন চলাকালে সহিংসতা, বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা, দলের সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026