1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

দ্বিতীয় দিন তৃতীয় দফা অবরোধ: রাজধানীর শাহজাদপুরে বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শাহজাদপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সংবাদ পায়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৩টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি বুধবার (৮ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) পর্যন্ত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026