1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রোববার থেকে আসছে বিএনপির নতুন কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

একদফা দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আগামীকাল সকাল ৬টায়। আগামী সপ্তাহের শুরু থেকে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো।

 

বিএনপি সূত্রে জানা গেছে, শুক্র ও শনিবার কর্মসূচি থাকবে না। এর পর ১২ ও ১৩ তারিখ নতুন কর্মসূচি দেওয়া হবে। বৃহস্পতিবার বিকালে বিএনপিসহ বিরোধীরা যে যার অবস্থান থেকে এই কর্মসূচির ঘোষণা করবে।

তবে কী কর্মসূচি ঘোষণা করা হবে সে বিষয়ে আগে থেকে কিছু বলতে যাচ্ছেন না বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, বিকালে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তখন জানতে পারবেন।

এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের শরিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যমকে বলেন, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। সব কিছু বিবেচনা নিয়ে আমরা কর্মসূচি দেব। অবরোধ-হরতালসহ আরও নানা কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।

নাম না প্রকাশে বিএনপির এক নেতা বলেন, টানা অবরোধ কর্মসূচি চলতে থাকলে মানুষের মধ্যে বিরক্তি চলে আসবে। নেতাকর্মীরাও হতাশ হয়ে যাবেন। এমনিতে নেতাকর্মীরা ঘরবাড়িতে থাকতে পারছেন না। তাই দুই দিনের বিরতি দিয়ে এবার দুই দিনের হরতাল দেওয়া হতে পারে।

তবে বিএনপির একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, এবারও অবরোধ কর্মসূচিই দিতে যাচ্ছে দলটি। আগামী রোব ও সোমবার অবরোধ চলবে। মঙ্গলবার বিরতি দিয়ে আবার কর্মসূচি দেওয়া হতে পারে।

বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, বর্তমানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা থেকে বের হয় আসতে হলে সরকারকে তার উদ্যোগ নিতে হবে। এখানে বিএনপির কিছু করার নেই। তা ছাড়া বিএনপি তো এখন কারাগারে ও পালিয়ে বেড়াচ্ছে। এখন সরকার যদি কোনো উদ্যোগ না নেয় তা হলে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে উদ্যোগ নিতে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026