1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

আজ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক ইসির আগামী সপ্তাহের যেকোনো দিন তফসিল ভোটের প্রস্তুতি সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তুতির সবশেষ অগ্রগতি নিয়ে আজ ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবে কমিশন। দিনক্ষণ না জানালেও আগামী সপ্তাহের যেকোনো দিন হতে পারে তফসিল ঘোষণা। এমনই ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন। আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। সেই অনুযায়ী নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। ইতিমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। নির্বাচনি উপকরণ কেনাকাটা শেষ করে এখন সেগুলো ধাপে ধাপে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। এখন অপেক্ষা শুধু তফসিল ঘোষণার। এরপরই শুরু হবে ভোট আয়োজনের বাকি আনুষ্ঠানিকতা।

গতকাল ইসি সচিব জাহাঙ্গীর আলম নিজ দফতরে সাংবাদিকদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। ভোটের সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নভেম্বরের প্রথমার্ধে (দ্বিতীয় সপ্তাহ) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তিনি বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তবে এ নিয়ে এখনও কমিশনে সভা অনুষ্ঠিত হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের যেকোনো দিন তফসিল হতে পারে। সে হিসেবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026