1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রাজনৈতিক সমঝোতা তৃতীয়পক্ষ উদ্যোগ নিলে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

আগামী জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সংকট নিরসনে বিদেশিদের জোরালো চাপ আছে। দেশের ভেতরেও বিভিন্ন মহল সমঝোতার কথা বলছেন। কিন্তু সমঝোতার লক্ষ্যে সরকার ও বিরোধীপক্ষগুলোকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ দৃশ্যমান নয়।

সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে এগিয়ে আসা দরকার বলে মনে করছেন কেউ কেউ। আর সেটা দেশ ও দেশের জনগণের স্বার্থেই। সরকারি দল হিসেবে আওয়ামী লীগকেও এগিয়ে আসার কথা বলছেন তারা।

আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, সংলাপের চাপ আছে ঠিকই। কিন্তু দুই দলকে অনমনীয় অবস্থান থেকে সরিয়ে সংলাপের টেবিলে বসাতে উদ্যোগ নিতে কেউ এগিয়ে আসছে না। সেজন্যই মূলত সংলাপের জট খুলছে না। তারা বলছে,তৃতীয় কোনো পক্ষ উদ্যোগ নিলে হয়তো এই জট খুলবে।

গত ৩১ অক্টোবর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর শর্তহীন সংলাপে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান। ওইদিন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও আওয়ামী লীগের প্রতি সংলাপের তাগিদ দেন। এর আগে জুলাই মাসে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ঢাকা সফরে সংলাপের বিষয়টি সামনে আনেন। আওয়ামী লীগের মধ্যে শর্তহীন সংলাপের ব্যাপারে নমনীয় অবস্থান দেখা গেলেও শর্তের কারণে বিএনপি সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026