1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

আওয়ামী লীগ ও শরিকেরা মনে করছে বিএনপির ভোটে আসার সম্ভাবনা শেষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের পাশাপাশি এর শরিকেরাও এখন আর খুব একটা চাইছে না যে বিএনপি নির্বাচনে আসুক। এই পরিস্থিতিতে বিরোধী দলটির বিরুদ্ধে যে সর্বাত্মক অভিযান চলছে, তা সঠিক মনে করছে আওয়ামী লীগ ও তাদের শরিকেরা। ক্ষমতাসীন জোটের শরিকেরা বলছে, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলে আসছে বিএনপি। এর সঙ্গে এখন গ্রেপ্তার অভিযানসহ সরকারের কঠোর অবস্থানের মুখে বিএনপির নির্বাচনে আসার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

আরও পড়ুন

বিএনপির মূল্যায়ন: দল ভাঙার পরিকল্পনা থেকে গ্রেপ্তার চলছে

ক্ষমতাসীন দল ও এর নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এমন মনোভাব জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক চাপের অর্থ হচ্ছে, দলটির আর নির্বাচনে আসার সুযোগ নেই। আলোচনার পথও বন্ধ। এখন অন্য দলগুলোর মধ্যে যত বেশি সম্ভব দলকে নির্বাচনে আনা এবং ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানোর ওপরই জোর ক্ষমতাসীনদের।

মনে হচ্ছে বিএনপিই নির্বাচনে আসতে চায় না। নতুবা তারা হঠাৎ কেন জ্বালাও-পোড়াওয়ে যাবে?

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং ১৪–দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু

তবে আওয়ামী লীগ ও শরিকদের কেউ কেউ মনে করছে, বিএনপির ওপর সর্বাত্মক চাপের কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা অংশগ্রহণমূলক নির্বাচনের পথে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ আনতে পারে। এর দায় আওয়ামী লীগ ও জোটের শরিকদের ওপর বর্তাবে। এমনকি ভোটের ফল নিয়েও বিতর্ক তৈরি হতে পারে। এরপরও বিএনপির ওপর চাপ অব্যাহত রাখবে সরকার। এ ব্যাপারে আওয়ামী লীগ ও শরিকদের মধ্যে এমন আলোচনাও রয়েছে যে বিএনপির শক্তি অক্ষত রেখে দলটিকে আবার স্বাভাবিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হলে, সেটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ জন্যই আওয়ামী লীগ সর্বাত্মক কঠোর হয়েছে বিএনপির ওপর।

আওয়ামী লীগ ও জোটের নীতিনির্ধারণী সূত্র বলছে, বিএনপিকে চাপে রেখে এখন সময়মতো ভোট অনুষ্ঠান নিয়ে খুব একটা সংশয় নেই। বরং চ্যালেঞ্জ আছে ভোটের পর। এমনিতেই অর্থনীতি চাপে, দ্রব্যমূল্য আকাশছোঁয়া। একতরফা ভোটের দায়ে পশ্চিমারা কোনো ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নিলে সমস্যায় পড়তে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026