1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রাজধানীতে দুই বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে আধাঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর বনানী এলাকায় আরেকটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কে বা কাহারা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পৃথক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026