1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

২০১৮ নির্বাচনের গোপন তথ্য ফাঁস করলেন মেজর হাফিজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছিল বলে গোপন তথ্য ফাঁস করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে ৮০ আসন দেওয়ার ব্যাপারে সরকারের সমঝোতা হয়েছিল বলে শুনেছি। সেই ৮০ আসনের তালিকাতেও আমি ছিলাম না।’

 

আজ বুধবার বনানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির এই নেতা।

 

৬ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ বলেন, ‘বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন ব্যক্তি। তবে আমি কোনো নতুন দল করছি না।এমনকি বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই।’

 

অভিমানী হাফিজ বলেন, ১১টি আজগুবি অভিযোগে বিএনপি তাকে শোকজ করেছিল। ৩১ বছর দলটির রাজনীতি করার পর তার বিরুদ্ধে আজগুবি অভিযোগ আনা হয়েছিল।

 

মেজর হাফিজ বলেন, ২৩ বছর ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান, আমার সঙ্গে যারা রাজনীতি করেছে, তারা এখন আমার চেয়ে ওপরের পদে।

 

নিজের শারীরিক অসুস্থতার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না উল্লেখ করে তিনি বিএনপিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেন।

 

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মনোযোগ না দিয়ে বিকল্প পন্থা বের করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

 

তিনি বলেন, শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। সেটা বিএনপি থেকেই অবসর নিতে চাই। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাব। হাফিজ মনে করেন, জিয়ার আদর্শ থেকে বিচ্যুতির কারণে বিএনপির বর্তমান এই পরিণতি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026