1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন পবিত্র হজ পালন শেষে ৫৭ হাজার বাংলাদেশি হাজির দেশে প্রত্যাবর্তন, মৃত্যু ৫২ জনের আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: দায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর মহাখালীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট একদিনে চার ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে ৬৮ বছর পর বিরল রেকর্ডের পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচে নিহত স্কুলশিক্ষার্থীদের স্মরণে ইরানি ফুটবলার ও সমর্থকদের বিশেষ শ্রদ্ধা বিদেশে বিডার প্রথম কার্যালয় হচ্ছে চীনে, অগ্রাধিকার পাচ্ছে আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল মালয়েশিয়ায় ৩৯ বিদেশি আটক, তালিকায় বাংলাদেশের নাগরিকও দুটি ধর্ষণের ঘটনা ও অন্যান্য অপরাধে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে মারিউস বর্গ হইবির চার বছরের কারাদণ্ড ১৬ বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার অভিনেত্রী প্রভা, আইনি ও সামাজিক সচেতনতার দাবি

ইসরায়েলি হামলায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত চার হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত চার হাজার ৬৫১ জনের মধ্যে এক হাজার ৮৭৩ জনই শিশু। এ ছাড়া এক হাজার ১০১ জন নারী এবং এক হাজার ৬৭৭ জন পুরুষ। পাশাপাশি ইসরায়েলি হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৮৩৯ জনই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এর আগে, উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল। এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৩২ জন।

অপরদিকে এই যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা আরও কয়েক মাস ধরে চলতে পারে। এই যুদ্ধ একমাস, দুই মাস বা তিন মাস ধরেও চলতে পারে। কিন্তু যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026