1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসি-মার্টিনেজসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্ট নম্বর ও সংবেদনশীল তথ্য ফাঁস ১৬ বছর পর বিশ্বমঞ্চে প্যারাগুয়ে, লক্ষ্য দ্বিতীয় রাউন্ড বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে সহজ জয় পেল ইংল্যান্ড যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে ব্রাজিল ফুটবল দল, বিশ্বজুড়ে সমালোচনা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল

ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা আয়োজনে সম্মত দুই পক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ১৭৪ বার দেখা হয়েছে

ফেব্রুয়ারি মাসে বিশ্ব ইজতেমা আয়োজনে মাওলানা জুবায়ের আহমেদ ও দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারী দুই পক্ষ সম্মত হয়েছে। দুই পক্ষ একসঙ্গে ইজতেমা আয়োজনে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে তাদের এই দুই পক্ষের মধ্যে চরম বিরোধপূর্ণ অবস্থানের কারণে ইজতেমা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ১ ডিসেম্বর তাবলিগ জামাতের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে টঙ্গীতে প্রাণহানির ঘটনাও ঘটে।

দুই পক্ষকে নিয়ে আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে তাবলিগের সুরা সদস্য ওয়াসেকুল ইসলাম, দেওবন্দপন্থীদের মধ্যে মাওলানা জুবায়ের আহমেদ, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন। আড়াই ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্ব মিটে গেছে। ফেব্রুয়ারিতে তাঁরা একসঙ্গে ইজতেমা আয়োজনে সম্মত হয়েছেন। কাল বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। বৈঠকে ফেব্রুয়ারির কবে ইজতেমা অনুষ্ঠিত হবে, সে সময় নির্ধারিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওলানা সাদ এবার ইজতেমায় যোগ দেবেন না। বৈঠকে সে রকম সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, আজ বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। ইজতেমা দুবারে নাকি একবারে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কাল সিদ্ধান্ত হবে।

তবে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, এবার ঐক্যবদ্ধভাবে একটি ইজতেমা অনুষ্ঠিত হবে।

এদিকে দুই পক্ষের বিরোধ মীমাংসায় মধ্যস্থতাকারী কাকরাইল মসজিদের ইমাম মাজহারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, দুই পক্ষের বিরোধ মিটে গেছে। তারা একসঙ্গে ইজতেমা আয়োজনে রাজি হয়েছেন।

এ বছর জানুয়ারিতে ইজতেমা অনুষ্ঠানের কথা থাকলেও মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারীদের বিরোধের মুখে গত বছরের ১৫ নভেম্বর ইজতেমা স্থগিতের ঘোষণা দেয় সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026