1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগে বিসিবির উদ্বেগ ও তদন্তের দাবি কিলিয়ান এমবাপ্পের সমালোচকদের তীব্র জবাব দিলেন উসমান দেম্বেলে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের তহবিল স্থানান্তরের দাবি প্রত্যাখ্যান সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে টেকসই পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি ও কক্সবাজারে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধর: এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার, মামলা দায়ের কক্সবাজারে প্রধানমন্ত্রী: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে শায়িত। তত্ত্বাবধায়কের বিষয়ে কথা বলে এখন আর লাভ নেই।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিত্যাগের আহ্বান করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারাই বলুন তো, আজকে দেশের একটি বিরোধী দল দেশের নামে বিষোদ্গার করেন।’

হতদরিদ্রের চিহ্নও দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রীহতদরিদ্রের চিহ্নও দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘এখনও তারা (বিএনপি) যে পথে চলছে, সেটা ভুল পথ। তাদেরকে বলি, আপনারা এই ভুল পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে আসুন। যদি দেশকে ভালোবাসেন, যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, যদি স্বাধীনতাকে ভালোবাসেন, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান। আর ১৫ বছর পর আজকের বাংলাদেশের দিকে তাকান। এই বাংলাদেশের রূপকার (শেখ হাসিনা) আজকে আমাদের মাঝে বসে আছেন।’

১৬৪ সেতু-ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী১৬৪ সেতু-ওভারপাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
সেতুমন্ত্রী বলেন, ‘তারা দ্বিজাতি তত্ত্বের লাইনে চলে গেছে। তাই আমাদেরকেও বুঝতে হবে কোন লাইনে আমরা যাবো। সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদ- এই লাইন আমাদের লাইন নয়। তাদেরকে সুযোগ দিয়ে লাভ নেই। তাদেরকে সুযোগ দিলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।’

কী হতে যাচ্ছে অক্টোবরের শেষেকী হতে যাচ্ছে অক্টোবরের শেষে
তিনি আরও বলেন, ‘এখন বিশ্বে কত ঘরে কত আগুন। ঘরই সামলাতে পারছেন না। আর তিনি তো (মির্জা ফখরুল) প্রতিদিনই বক্তব্য দিচ্ছেন, পশ্চিমারা নাকি আমাদের বিরুদ্ধে। মির্জা আব্বাস তো বলেন, চাঁদরাত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026