1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগে বিসিবির উদ্বেগ ও তদন্তের দাবি কিলিয়ান এমবাপ্পের সমালোচকদের তীব্র জবাব দিলেন উসমান দেম্বেলে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের তহবিল স্থানান্তরের দাবি প্রত্যাখ্যান সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে টেকসই পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি ও কক্সবাজারে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধর: এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার, মামলা দায়ের কক্সবাজারে প্রধানমন্ত্রী: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গাজায় হাসপাতালে হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবজাতির কল্যাণে যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধের জন্য বিশ^ নেতৃবৃন্দের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে গাজার একটি হাসপাতালে সাম্প্রতিক হামলায় নারী-শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা গতকাল গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে মানুষ ও শিশুদের হত্যা এবং শিশুদের রক্তমাখা মুখ দেখেছি। আমি বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছি-যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে।’
শেখ হাসিনা আরো বলেন, যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতা কখনই মানবজাতির জন্য ধ্বংসের পরিবর্তে কল্যাণ বয়ে আনতে পারে না। যুদ্ধে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্র প্রতিযোগিতার অর্থ সারাবিশে^র শিশুদের কল্যাণে ব্যয় করা হোক।
সরকার প্রধান আজ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ‘শেখ রাসেল পদক-২০২৩’ ও ‘স্মার্ট বাংলাদেশ পদক-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন।
বিজয়ীদের মাঝে ‘শেখ রাসেল পদক ও স্মার্ট বাংলাদেশ পদক’ প্রদান করেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ইসরায়েলের ফিলিস্তিনের ওপর আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আজকে সারা বিশে^ যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনে নারী-শিশু মারা যাচ্ছে, ইসরাইলেও মারা গেছে। গতকাল দেখলাম হাসপাতালে বোমা হামলা করা হয়েছে। সেখানে মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, দেখলাম রক্তাক্ত সেই শিশুদের চেহারা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026