1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগে বিসিবির উদ্বেগ ও তদন্তের দাবি কিলিয়ান এমবাপ্পের সমালোচকদের তীব্র জবাব দিলেন উসমান দেম্বেলে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের তহবিল স্থানান্তরের দাবি প্রত্যাখ্যান সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে টেকসই পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি ও কক্সবাজারে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধর: এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার, মামলা দায়ের কক্সবাজারে প্রধানমন্ত্রী: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে এ সমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে, সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, একই সময় সরকারের পদত্যাগের একদফা দাবিতে বায়তুল মোকাররমের অদূরে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের প্রধান দুই দলের সমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ফোর্স মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে পুলিশের আর্মাড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026