1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বিশ্বে করোনায় আরো ৮০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৭ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭৩৭ জন। বুধবার (৪ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা ঘটেছে ব্রাজিলে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪২৪ জন। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯১৮ জন।

এ ছাড়া জার্মানিতে আক্রান্ত হয়েছে ২১ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৮১ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৮৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। বাহরাইনে আক্রান্ত হয়েছে ১৩২ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৬১ লাখ ১ হাজার ৬৯০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ২২ হাজার ৭৪৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ২৬২ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026