1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

ক্যাম্পে দুই রোহিঙ্গা গ্রুপে গোলাগুলি, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, বুধবার (৪ অক্টোবর) ভোরে উখিয়া বালুখালী ৮ ডাব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী মারা যান। নিহত ওই ব্যক্তি আরসার কিলিং স্কোয়াডের সদস্য বলে জানান তিনি।

অপরদিকে, বুধবার (০৪ অক্টোবর) ভোরে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার একদল দুষ্কৃতিকারীর সঙ্গে আরেকদল সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি হয়। পরে আরসার সন্ত্রাসীরা আরাফাত নামে এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়।

উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026