1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আর্লিং হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ ৬ জেলায় কঠোর নিরাপত্তা, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১-দলীয় ঐক্যের সমাবেশ রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ১৮ জনের মৃত্যু, তীব্র গরমে পুড়ছে ইউরোপ লুইস সুয়ারেজহীন উরুগুয়ের জয়খরা ও মাঠের আধিপত্যে বড় ঘাটতি সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর

ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মান অনুযায়ী নির্বাচনের সম্ভাবনা দেখছে না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

বিশেষজ্ঞদের মূল্যায়নে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না হওয়ার আশঙ্কার কথা উঠে আসায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স টোয়েন্টিফোরের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রথম আলোর প্রশ্নের জবাবেও তিনি একই উত্তর লিখে পাঠান।

যদিও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে গত বুধবার যে চিঠি দিয়েছেন, তাতে পর্যবেক্ষক দল না পাঠানোর অন্যতম একটি কারণ হিসেবে ইইউর নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত বাজেট স্বল্পতার কথা উল্লেখ রয়েছে।

বাজেট স্বল্পতা এই সিদ্ধান্তের কারণ কি না, সে সম্পর্কে জানতে চাওয়া হলে নাবিলা মাসরালি বলেন, ইইউর অনুসন্ধানী দল ও স্বাধীন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026