1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর সিদ্ধিরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজ প্রণালী অতিক্রম করল অবরুদ্ধ ‘এমভি বাংলার জয়যাত্রা’, গন্তব্য ফুজাইরা বন্দর বাংলাদেশে পেপ্যালসহ বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু হচ্ছে: অর্থমন্ত্রী বাড্ডা গণহত্যা মামলা: কামরুল ও মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ আর্লিং হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ ৬ জেলায় কঠোর নিরাপত্তা, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১-দলীয় ঐক্যের সমাবেশ রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ১৮ জনের মৃত্যু, তীব্র গরমে পুড়ছে ইউরোপ লুইস সুয়ারেজহীন উরুগুয়ের জয়খরা ও মাঠের আধিপত্যে বড় ঘাটতি

বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধা: যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের পদক্ষেপ শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন। এতে বলা হয়েছে, আজ পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাদানে দায়ী এবং তাতে সহযোগিতাকারী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধীরা রয়েছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র দপ্তর বলেছে, এসব ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অন্য ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির আওতায় ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এসব ব্যক্তির মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যরা রয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের আজকের এসব পদক্ষেপ শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের যে লক্ষ্য রয়েছে, তার প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। এ ছাড়া এর মধ্য দিয়ে যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায়, তাদের প্রতি সমর্থনে যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তারও প্রতিফলন ঘটছে।’

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না দেশটি। এই ভিসা নীতি ঘোষণার প্রায় চার মাস পর তার আওতায় পদক্ষেপ নেওয়া শুরু করার সিদ্ধান্ত জানাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026