1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর সিদ্ধিরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজ প্রণালী অতিক্রম করল অবরুদ্ধ ‘এমভি বাংলার জয়যাত্রা’, গন্তব্য ফুজাইরা বন্দর বাংলাদেশে পেপ্যালসহ বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু হচ্ছে: অর্থমন্ত্রী বাড্ডা গণহত্যা মামলা: কামরুল ও মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ আর্লিং হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ ৬ জেলায় কঠোর নিরাপত্তা, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১-দলীয় ঐক্যের সমাবেশ রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ১৮ জনের মৃত্যু, তীব্র গরমে পুড়ছে ইউরোপ লুইস সুয়ারেজহীন উরুগুয়ের জয়খরা ও মাঠের আধিপত্যে বড় ঘাটতি

আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

ডিমের বাজার স্থিতিশীল করতে ভারত থেকে আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালায়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমদানির অনুমোদন ছয়টি প্রতিষ্ঠান হলো- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম/এস রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন, মেসার্স জয়নুর ট্রেডার্স।

আরও পড়ুন :৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

জানা গেছে, ছয় প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমাদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

ডিম আমদানি করতে পাঁচটি শর্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। যেগুলো হলো- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ হতে ডিম আমদানি করতে হবে। আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।

গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026