1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়: ইরান প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ সরকারের ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা

বাসে করে স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ২২৮ বার দেখা হয়েছে

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে যান তারা।

মন্ত্রিসভা গঠন যেমন চমক দেখিয়েছে সরকার, তেমনি মন্ত্রিসভার সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বাহন ব্যবহারেও থাকল চমক। ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো একসঙ্গে বাসে করে সাভার স্মৃতিসৌধে যান মন্ত্রিসভার সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের।

সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে বসতে দেখা যায় তাদের। এ বিষয়ে এক উপমন্ত্রী বলেন, এটা আমাদের ঐক্যের প্রতীক। মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের সঙ্গে বাসে স্মৃতিসৌধে যাওয়ার এ ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026