1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

আসন্ন সংসদ নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ২২২ বার দেখা হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি নির্বাচনে ইতোমধ্যে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। প্রার্থীরা তাদের ইচ্ছে মাফিক প্রচার-প্রচারণা চালাতে পারছেন।’
সিইসি বলেন, কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহা-পুলিশ পরিদর্শককে কাল-পরশুর মধ্যেই চিঠি দেবে, যেন নিষ্পপ্রয়োজনে কোন প্রার্থী, প্রার্থীর কর্মীদের ফৌজদারী অপরাধের সঙ্গে জড়িত না থাকলে বা গ্রেফতারি পরোয়ানা না থাকলে হয়রানি, গ্রেফতার না করা হয়।
নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী সিআরপিসি অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেবে। তবে তাদের বিচারিক ক্ষমতা দেয়া হয়নি।
তিনি বলেন, ভোট গ্রহণের দিন ভোটকক্ষের ভেতরে ছবি তোলা যাবে। কিন্তু সেখান থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।
সিইসি বলেন, ‘পর্যবেক্ষক, সাংবাদিকদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি-ভোটকক্ষের ভেতরে কোন সরাসরি সম্পচার করা যাবে না। কেন্দ্রে সীমিত আকারে সাংবাদিক যেতে পারবে, যাতে ভোটগ্রহণ কর্মকর্তাদের অসুবিধা না হয়। বাংলাদেশি পর্যবেক্ষদের জন্য নীতিমালা আছে, বিদেশীদের জন্যও নীতিমালা আছে। সেগুলো মানতে হবে। কেন্দ্রের ভেতরে বেশিক্ষণ থাকতে পারবেন না। সরাসরি সংবাদ প্রচার করতে পারবে না। তবে ভোটকক্ষের বাইরে সরাসরি প্রচার করতে পারবেন। গোপন কক্ষের ফটো তোলা যাবে না। প্রিজাইডিং কর্মকর্তার ব্যবস্থাপনা ও তার কথা মানতে হবে।’
আচরণ বিধি ভঙ্গের ব্যাপারে তিনি বলেন, ১শ’২২টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তাদের কাছে অভিযোগ করলে ভাল হয়। নির্বাচনের দায়দায়িত্ব বেশিরভাগ রিটার্নিং কর্মকর্তার হাতে। এছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের কাছেও অভিযোগ দেয়া যাবে।
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ড. কামাল হোসেনের বিষয়ে একটি অভিযোগ কমিশনে এসেছে। এটি নির্বাচনী তদন্ত কমিটির কাছে পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026