1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়: ইরান প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ সরকারের ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা

নৌকার গণজোয়ারে বেসামাল হয়ে পড়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ২৩৮ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গণজোয়ার দেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বেসামাল হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগের গণজোয়ার তথা শতকরা ৯০ ভাগ লোকের সমর্থন দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেসামাল হয়ে পড়েছেন। তাই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কাল্পনিক অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে জেলার দাগনভূঞা উপজেলায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন সব সময় ন্যায় নীতি, মানবতা ও গণতন্ত্রের কথা বললেও বর্তমানে তিনি নষ্ট রাজনীতির প্রবক্তা।
তিনি বলেন, তিনি (ড. কামাল) গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতি সৌধে সাংবাদিকদের খামোশ বলে অপমান করেছেন। তিনি পাকিস্তানি ভাষায় খামোশ বলে নিজের স্বরুপ উপস্থাপন করেছেন।
কাদের বলেন, সাংবাদিকেরা তাকে (ড.কামাল) প্রশ্ন করলে তিনি ওই সাংবাদিককে কত টাকা খেয়েছেন বলে উল্টো প্রশ্ন করে পুরো গণমাধ্যমকে অপমানিত করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, তার (ফখরুল) সঙ্গে কত লোক আছে এবং আমাদের সঙ্গে কত লোক আছে তা এখানে এসে দেখে যান।
বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জনতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন, কি ব্যবস্থা নেয়া হচ্ছে, তা দেখতে পাবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026