1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়: ইরান প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ সরকারের ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা

সেনা মোতায়েন ২৫ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ১৬৬ বার দেখা হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৫ ডিসেম্বরে থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সশস্ত্র বাহিনীসহ সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং পহেলা জানুয়ারি পর্যন্ত সেনা সদস্যরা নির্বাচনী এলাকায় থাকবেন।

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে সেনা মোতায়েনের ব্যপারে তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধের জন্য ভোট গ্রহণের দুইদিন আগে থেকে অর্থাৎ ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, একই সঙ্গে ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, ব্যাটালিয়ন আনসারের মোবাইল বা স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026