1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

ডায়াবেটিস প্রতিরোধে যা করবেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ২৩৮ বার দেখা হয়েছে

ডায়াবেটিস একটি নীরব ঘাতক। বিশ্ব জুড়ে এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসক ও গবেষকরা বলছেন, দৈনন্দিন জীবনে কিছু অভ্যাসের পরিবর্তন আনলে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণ সম্ভব। যেমন-

১. দুপুরে টানা অনেক্ষণ ঘুমাবেন না। খুব ক্লান্ত লাগলে ১৫ থেকে ২০ মিনিট শুয়ে বিশ্রাম করতে পারেন।

২. অনেকক্ষণ না খেয়ে থাকলে ইনসুলিনের কার্যকারিতা কমে রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায়। নিয়মিত এমনটা হলে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে। এ কারণে ঠিক সময়ে খাওয়া–দাওয়া করুন ।

৩. বর্তমানে অনেক চাকরিতেই নাইট শিফট করতে হয়। গবেষণা বলছে, এক বছর টানা রাতে কাজ করলে ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে ১৭ শতাংশ, ৩ থেকে ৯ বছর করলে ২৩ শতাংশ ও ১০ বছর পেরিয়ে গেলে ৪২ শতাংশের মতো ৷ এর প্রধান কারণ হলো মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমে যাওয়া। এর ফলে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না। তখন ডায়াবেটিসের সম্ভাবনা তৈরি হয়।

৪. অনেকে নিয়মিত কোমল পানীয় পান করেন। কিন্তু এতে থাকা কর্ন সিরাপ রক্তে ফ্রুকটোজের পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া প্যাকেজজাত ফ্রুট ড্রিংস-এও প্রচুর পরিমাণে চিনি থাকে। নিয়মিত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে।

৫. আলুতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে ৷ তবে আলুর গ্লাইসিমিক ইনডেক্স বেশি, অর্থাৎ বেশি খেলে শর্করার পরিমাণ বেড়ে যায় ৷ এ কারণে ইচ্ছে হলে অল্প পরিমাণে আলু খান বা অন্য সবজির সঙ্গে মিশিয়ে খান ৷ ভাজা বা আলুসেদ্ধ খাওয়া ঠিক নয়।

৬. উচ্চ রক্তচাপ থাকলে কফি কম খান। কারণ রক্তচাপ বেশি হলে ডায়াবেটিসের আশঙ্কা এমনিই বাড়ে, তার উপর কফি খাওয়ার ফলে গ্লুকোজ মেটাবলিজম-এ সমস্যা হয়। তখন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

৭. গবেষণা বলছে, নিয়মিত টানা দুই ঘণ্টা টিভি দেখলেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।সুতরাং এই অভ্যাসও পরিত্যাগ করা উচিত। সূত্র : নিউজ এইট্টিন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026