1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানাল আইসিসি বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত

এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

টসের দেড় ঘণ্টা আগেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়িয়ে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ভেসে যাওয়ায় আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।

জাপানের নিশিনের মাঠে মঙ্গলবার নির্ধারিত সময়ের বেশ আগেই খেলা বাতিলের ঘোষণা আসে।

মাঠের আউটফিল্ড অতিরিক্ত ভেজা থাকায় বাংলাদেশ দলকে টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামেই যেতে হয়নি। সকালে এশিয়ান গেমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দুই দলকে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেয়। চলতি প্রতিযোগিতায় প্রতিকূল আবহাওয়ার কারণে টানা ছয়টি ম্যাচ পরিত্যক্ত হলো, যার মধ্যে পাঁচটি ম্যাচেই কোনো বল মাঠে গড়ায়নি।

এর আগে ভারত ও পাকিস্তান উভয় দলই বৃষ্টির কারণে ম্যাচ না খেলেই উচ্চতর র‍্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

কোয়ার্টার ফাইনালের বাধা পার হওয়ায় আগামী ১ অক্টোবর একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। দিনের অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026