1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

অনির্বাচিত চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ২৫৯ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার রাতে ওই চার মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, চার মন্ত্রীর অব্যাহতিপত্রে সম্মতি জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, বেশকিছু আনুষ্ঠানিতা বাকি রয়েছে। আজ রবিবার রাতে বা আগামীকাল সকালেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
গত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৬ নভেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন চার মন্ত্রী।

ওইদিন প্রধানমন্ত্রীর কাছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা দেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত এই চার মন্ত্রীকে অব্যাহতি দিলেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সরকার গঠনের সময় ১২ জানুয়ারি অধ্যক্ষ মতিউর রহমান, ২০১৫ সালের ১৪ জুলাই নূরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং মোস্তাফা জব্বার চলতি বছরের ৩ জানুয়ারি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর দায়িত্ব পান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026