1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

প্রতিটি আপিলই মেরিট অনুযায়ী দেখবে ইসি : মাহবুব তালুকদার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ২৬১ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের যারা আপিল করছেন তাদের প্রতিটি কেস (আপিল) মেরিট অনুযায়ী দেখা হবে।
তিনি বলেন, ‘মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না। শুনানিতে আমরা যা কিছু করব, তা আইনানুগভাবেই করতে হবে। প্রতিটি কেস মেরিট অনুযায়ী দেখা হবে। কমিশন সব ব্যাপারেই একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আপিল দাখিল কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন।
গত ২ ডিসেম্বর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ৫ ডিসেম্বর আপিল দায়েরের শেষ সময়। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করবে ইসি।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘নিরপেক্ষতা আপেক্ষিক। কোন কোন ক্ষেত্রে একজন সাজাপ্রাপ্ত হন, পরে আবার তিনি খালাসও পান। সেক্ষেত্রে আমি বলব, ন্যায়বিচার বিষয়টি পুরোপুরি আপেক্ষিক।’
উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কি না এবং আপিলে কমিশন নিরপেক্ষতার পরিচয় দেবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা আপিল করেছেন বা করছেন, শুনানিতে তারা তাদের তথ্যগুলো উপস্থাপন করবেন। এ বিষয়ে ব্যক্তিগত কোন অভিমত নেই।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ আছে কি নেই, যদি দুই পক্ষই (আওয়ামী ও বিএনপি) অভিযোগ করে, আমরা এখন কী বলব? নির্বাচনী পরিবেশ আছে কি নেই সে বিষয়ে আলাপ-আলোচনা করে দেখতে পারি। এই মুহূর্তে আমি কোনো কিছু বলার জন্য প্রস্তুত নই।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026