1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

ভূমধ্যসাগরে নৌকাডুবে নিখোঁজ ৩৭ অভিবাসনপ্রত্যাশী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

তিউনিসিয়া এবং ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার মধ্যে নৌকা ডুবে ৩৭ অভিবাসী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) উদ্ধার হওয়া চারজনের বরাত দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকা (VOA)।

বেঁচে যাওয়াদের দেওয়া তথ্যমতে, নৌকাটিতে ৭ জন মহিলা এবং একটি শিশুসহ মোট ৩৭ জন যাত্রী রয়েছেন। তাদের পাঁচজন সহযাত্রীকে অন্য একটি নৌকায় তুলে নেওয়া হয়েছে। উদ্ধার না হওয়া যাত্রীরা মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতালিতে আইওএমের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন একই ঘটনার একটি অনুরূপ বিবরণ দিয়েছিলেন। সেখানে ৩৭ জনের পরিবর্তে ৪০ জন নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেছেন, তিউনিসিয়ার কাছে তিনটি নৌকা ডুবে অন্তত ১২ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন এবং তিনজন মারা গেছেন। এছাড়া, দেশটির উপকূলরক্ষীরা ১৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন। তবে যে চার জীবিত ব্যক্তি আইওএম’র কাছে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন, তারা ওই তিনটি নৌকার একটিতে ছিলেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026