1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ দেবে না বিএনপি: নজরুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ২৩৫ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে বিএনপি ধানের শীষ প্রতীক দেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নজরুল ইসলাম খান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।

তিনি বলেন, ‘কোনো যুদ্ধাপরাধীকে আমরা ধানের শীষ প্রতীক দিব না- এটা আপনাদেরকে আশ্বস্থ করতে পারি। তবে জামায়াতের মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছে।’

জাতীয় ঐক্যফ্রন্টসহ ২০ দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। তিনি তিনি বলেন, ‘মনোনয়ন জমা দিতে আমাদের নেতাকর্মীদের পদে পদে বাধা দেয়া হচ্ছে। ছোট থেকে বড় সবাইকে আসামি করা হচ্ছে। অনেকেই নিখোঁজ হচ্ছে। এগুলো সবই সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

সরকার ও ইসির সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে। সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026