1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ১৯৩ বার দেখা হয়েছে

ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কো-অর্ডিনেশন গ্রুপের কো-চেয়ারদের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউরোপীয় পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটের ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্বাচন পর্যবেক্ষক মিশনও বাংলাদেশে যাবে না।’

ইপির দুই সদস্য ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকআভান স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, ‘ইইউ পার্লামেন্টের কোনো সদস্যকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ বা মন্তব্য করতে দায়িত্বও দেয়া হয়নি। এ নিয়ে কোনো সদস্যের বক্তব্য ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে না।’

বিবৃতিতে বলা হয়, সুতরাং আমাদের কোনো সদস্য যদি এ বিষয়ে কোনো মন্তব্য করেন, তবে তা কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পার্লামেন্টের ভাষ্য হবে না। ইউরোপীয় পার্লামেন্টে গত ১৫ নভেম্বর বাংলাদেশের নির্বাচন নিয়ে গৃহীত এক প্রস্তাবে সংস্থাটির এই অবস্থান স্পষ্ট করা হয় বলে বিবৃতিতে একটি নোটও দেয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দেয়ার কাজ শেষ করেছে। এখন চলছে মনোনয়ন দাখিল ও যাচাই-বাছাইয়ের কাজ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026