1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

২ বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ২২৭ বার দেখা হয়েছে

দুর্নীতির মামলায় দুই বছর বা এর অধিক কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। শুধুমাত্র আপিল বিভাগ কর্তৃক সাজা স্থগিত হলেই তারা নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, নিম্ন আদালতে দুর্নীতির দায়ে দুই বছর বা এর অধিক সাজাপ্রাপ্তদের আপিল উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

হাইকোর্টের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ যেসব রাজনীতিকরা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের নির্বাচনে অংশ সম্ভব হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সম্বয়য়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে সাজা স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার আবেদনও খারিজ করে দেন আদালত। বিএনপির ওই পাঁচ নেতা হলেন, আমানুল্লাহ আমান, ওয়াদুদ ভুইয়া, মো. আব্দুল ওয়াহাব, মশিউর রহমান ও ড্যাব নেতা ডা. জাহিদ হোসেন।

একইসঙ্গে আদালত বলেছেন, আমরা দণ্ড স্থগিতের আবেদনে হস্তক্ষেপ করছি না

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026