1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

আ স ম ফিরোজ নির্বাচন করতে পারবেন না, দাবি আইনজীবীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুদ মওকুফের পর সোনালী ব্যাংক থেকে দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনঃতফসিলের সবশেষ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।

হাইকোর্টের এই আদেশের ফলে আ স ম ফিরোজ এখন ঋণ খেলাপি বলে জানিয়েছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী। তাঁর ভাষ্য, হাইকোর্টের আজকের আদেশের ফলে আ স ম ফিরোজ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ ৷

পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক চলতি হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও এম মাইনুল ইসলাম।

পরে আইনজীবী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনে আছে, তিনবারের বেশি ঋণ পুনঃতফসিল করা যাবে না। আ স ম ফিরোজের ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে ২০১৮ সালে নবমবারের মতো তাঁর প্রায় ২৭ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়। এই সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করে রিট করা হয়।

আইনজীবী মাইনুল ইসলাম বলেন, ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় আ স ম ফিরোজ এখন ঋণ খেলাপি। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026