1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে : কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ২৬৭ বার দেখা হয়েছে

বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। তারা ক্রমাগত আক্রমণাত্মক ভাষায় কথা বলে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে ও ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।

তিনি বলেন, তারা (বিএনপি) বলছে- নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৫শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরাও যদি একইভাবে আমাদের নেতা-কর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে?

ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানাকড়িও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে। ড. কামালদের শুধু ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি জামায়াতকে ব্যবহার করবে। বিএনপি-জামায়াতের বন্ধুত্ব থাকবেই।

তিনি বলেন, মনোনয়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কোনও সত্যতা নেই। জয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনও আপসের সুযোগ নেই।

এক প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচারণ করছে কিনা সেটা ইসিকে জিজ্ঞেস করুন। তবে আমার দৃষ্টিতে পক্ষপাতদুষ্ট আচরণ আমি পাচ্ছি না। আমাদের অনেক কিছুই ধৈর্য ধরতে হবে। আমাদের আচারণে টলারেন্সের পরিচয় দেব, ধর্য্যের পরিচয় দেব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026