1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দূতাবাসের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে

বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে এ দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। রবিবার (২১ মে) দূতাবাস ‘ডেমোন্সট্রেশন অ্যালার্টে’র মাধ্যমে ওই পরামর্শ দেয়।

এতে বলা হয়েছে, আগামী জানুয়ারি বা তার আগে এ দেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়তে পারে।

এসব কর্মসূচি অনেক সময় সহিংস হয়ে ওঠে। তাই এ ধরনের কর্মসূচি এড়িয়ে চলার এবং বড় জনসমাগম থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে আমেরিকানদের পরামর্শ দিয়েছে।
আমেরিকানদের চারপাশ সম্পর্কে সজাগ থাকার এবং স্থানীয় খবরাখবরে দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি যোগাযোগের জন্য সঙ্গে সব সময় মোবাইল ফোন রাখারও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, মিছিল-সমাবেশ বা বড় অনুষ্ঠানকে সামনে রেখে তার নাগরিকদের সতর্কতামূলক পরামর্শ দিয়ে থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026