1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

কী চায় যুক্তরাষ্ট্র সংকট নেই দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্কে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

রাজনৈতিক দু-একটি ইস্যুতে কথা-পাল্টা কথা থাকলেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের সংকট দেখছেন না ঢাকা-ওয়াশিংটনের কূটনীতিকরা। তাঁরা বলছেন, সহযোগিতার ক্ষেত্রগুলোতে ঘনিষ্ঠভাবে আলাপ-আলোচনার মাধ্যমেই এগিয়ে যাচ্ছে সম্পর্ক। কয়েক ধরনের প্ল্যাটফরমে ইস্যুভিত্তিক এসব আলোচনা চলছে নিয়মিতই। এর অংশ হিসেবে কর্মকর্তা পর্যায়ে সফর বিনিময় বেড়েছে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে। এর অংশ হিসেবে শ্রমমান নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি দল এখনো ঢাকা সফর করছেন। এমন পরিস্থিতিতে নতুন করে নিষেধাজ্ঞার কোনো ইস্যু দেখছেন না কেউ। যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা আসছে কি না জানতে চাইলে যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে ‘বিস্তৃত ও গভীর’ সম্পর্ক বজায় রেখেছে এবং এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিস্তৃত ও গভীর সম্পর্ক বজায় রেখেছে, যা আমরা আরও এগিয়ে নিতে চাই। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরাসরি কিছু বলা না হলেও মন্তব্য করেছেন সরকারের একাধিক সিনিয়র মন্ত্রী।

এ বিষয়ে কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, আমার ধারণা তারা স্যাংশনস (নিষেধাজ্ঞা) দেবে না। তারা বাস্তবতাটা বুঝবে। তারা একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনে আমাদের সহযোগিতা করবে। পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন হতে হবে, সেটা কোনো দিনই হবে না। সংবিধানবহির্ভূত কিছু হবে না। তবে সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু, সুন্দর নির্বাচন হওয়া দরকার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026