1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, আহত অন্তত ৮ নেইমারের জোড়া অ্যাসিস্টে সান্তোসের জয়, গ্যালারির সমালোচনার জবাবে সংহতির বার্তা কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

২৩ নভেম্বর তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ২৭৫ বার দেখা হয়েছে

তরুণদের মুখোমুখি হতে আগামী ২৩ নভেম্বর (শুক্রবার) ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তিনি। সেই সঙ্গে তরুণদের কাছ থেকে দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা শুনবেন।

বাংলাদেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ তরুণদের সঙ্গে এটাই প্রথম কোনো প্রধানমন্ত্রীর আলোচনা। সারাদেশ থেকে আসা ১৫০ জন তরুণে এতে অংশ নেবেন। বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে বেশ কিছু নতুন তথ্য জানাবেন। এছাড়াও একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবনযাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে।

১৬ নভেম্বর ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে ২৩ নভেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত করা হয়। এটি আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন।

বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এই আয়োজনে। তরুণদের জন্য বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন নীতি নির্ধারণ, ভবিষ্যতে উন্নত এক বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ, পরিকল্পনা এবং সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পদক্ষেপ নিয়ে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পাবেন এই তরুণেরা।

এ প্রসঙ্গে সিআরআই’র নির্বাহী পরিচালক সাব্বির বিস শামস বলেন, তরুণরা যাতে দেশের নীতি নির্ধারকদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন সে জন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে ‘লেটস টক’।

ইত্তেফাক/জেডএইচ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026