1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

লন্ডনমুখী বিএনপি নেতারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা লন্ডনে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন। তার সঙ্গে দেখা করতে যাবেন আরও অনেকে। দলে দলে লন্ডনমুখী হচ্ছেন বিএনপি নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ, তার গুডবুকে নাম লেখানো, প্রার্থিতার বিষয়ে এলাকায় আওয়াজ তোলা, দলের ভিতরে নিজের কদর বৃদ্ধিসহ নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করতেই মূলত তারা হুমড়ি খেয়ে পড়ছেন লন্ডনে। কেউ কেউ আবার সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে নানা পোজের ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান দিচ্ছেন নিজেদের লন্ডন সফর। জানা গেছে, বেশির ভাগ নেতাই স্ব-উদ্যোগে লন্ডন গিয়ে চেষ্টা-তদবির করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন। দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোজার ঈদের আগে ও পরে মিলে গত দেড় মাসে দলের বিভিন্ন স্তরের ২০ জনের বেশি নেতা লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন। এক বছরের কম সময়ে গেছেন ৫০ জনের বেশি। এর মধ্যে বিএনপির সমমনা দলেরও কেউ কেউ রয়েছেন। বিএনপির উল্লেখযোগ্য নেতার মধ্যে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, আরেক উপদেষ্টা ও ঢাকা মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ আরও অনেকে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026