1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নির্বাচনের ৭ থেকে ১০দিন আগে সেনা মোতায়েন: ইসি সচিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ২৫৫ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের সপ্তাহ থানেক আগে থেকেই মাঠে থাকবে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় একথা জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনের একসপ্তাহ বা দশ দিন আগে সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিজিবি মোতায়েন হবে। সুতরাং তাদের থাকার ব্যবস্থাসহ সব প্রস্তুতি এখন থেকে নিতে হবে।

গত ৮ নভেম্বর প্রথম দফা তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। পরে তফসিলে পেছানোর ঘোষণা দেওয়া হয়।

তফসিল অনুযাী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ, ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল, ২ ডিসেম্বর বাছাই আর রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।

চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে করা ব্রিফিংয়ে ইসি সচিব আরও বলেন, কোথায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ এবং যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে, এখন থেকে সেটা ঠিক করে রাখতে হবে। নির্বাচনী মালামাল সরবরাহ করার স্থানও ব্যবস্থা রাখতে হবে।

বক্তব্যে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গ পুলিশের সংঘর্ষ নিয়েও কথা বলেন হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, পল্টনে শোডাউনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা যেন আর পুনরাবৃত্তি না হয়। পোস্টার-ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026