1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ২৬৭ বার দেখা হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচন আর পেছানোর কোনো উপায় নেই। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে, এটা একেবারে কমপ্যাকট টাইম। এই তারিখকে সামনে রেখে কাজ করে যেতে হবে।’

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় সিইসি এ কথা বলেন।

সিইসি রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থী ও দলকে প্রতিপক্ষ হিসেবে নেবেন না। আইনের মধ্য থেকে তাঁদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের কোনো কাজ যেন ভোটারদের মনে সন্দেহের সৃষ্টি না করে।’

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘কারও সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করবেন না। রাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো শো-ডাউন যেন না হয়, সেদিকে লক্ষ রাখবেন।’

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘দায়িত্বে শৈথিল্য দেখাবেন না। প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবেন।’

এ সময় নির্বাচন কমিশনার কবিতা খানম, কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, বিভিন্ন জেলা থেকে আসা রিটার্নিং কর্মকর্তার নিয়োগ পাওয়া জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে ভোটের তারিখ এক সপ্তাহ পিছিয়ে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর। আগে এই তারিখ ছিল ২৩ ডিসেম্বর। গতকাল সকালে নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026