1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল :সিইসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ২৩৯ বার দেখা হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো হবে কি-না সে সিদ্ধান্ত আগামীকাল সোমবার জানানো হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, ঐক্যফ্রন্ট ও বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির প্রেক্ষিতে আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন পেছানোর দাবি সম্পর্কিত কোন চিঠি আমার কাছে এখনও পৌঁছায়নি। আগামীকাল এগুলোদেখে সিদ্ধান্ত জানানো হবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের ঘোষণা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট নির্বাচন একমাস পেছানোর দাবি জানিয়ে কমিশন সচিবের কাছে চিঠি দিয়েছেন।
এছাড়াও ভোট গ্রহণের তারিখ এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026