1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের গুরুত্ব তুলে ধরে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন অভিনেত্রী বর্ষা চৌধুরী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসি তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ২৬৩ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর সময় এবং দাবি যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশা সময় ও বাস্তবের দিকে চেয়ে যথাযথভাবে ইসি সিদ্ধান্ত নেবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘ইসি নির্বাচনের তফশিল পেছালে দলীয়ভাবে আমাদের কোন আপত্তি থাকবে না। তবে ইসির কথা অনুযায়ী সব দলের মতামত নিয়ে তফসিল পেছানোর সিদ্ধান্ত নিতে হবে।’
ওবায়দুল কাদের আজ রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপুমনি এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, একেএম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে তফসিল পেছাতে পারে। এটা ইসির বিষয়।এ ব্যাপারে দলীয়ভাবে আওয়ামী লীগ কোন আপত্তি জানাবে না। তবে এ বিষয়ে আমাদের সঙ্গেও ইসির আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর বিষয়টি সম্পূর্ণভাবে ইসির এখতিয়ার। তাই, তফসিল পেছানো হবে কিনা তা ইসি জানে।’
ক্রিকেটার মাশরাফির বিষয়ে তিনি বলেন, অনেক আগে থেকেই মাশরাফির বিষয়টি ভাবা হচ্ছে। তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন। তবে শাকিবকে দেশের স্বার্থে আরো খেলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026