1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাস্থ্য খাতের শূন্য পদের তথ্য চাইল মন্ত্রণালয়, লক্ষ্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০, নিখোঁজ ৫০ হাজার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইতিবাচক অগ্রগতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, বায়ার্ন মিউনিখে যোগ দিলেন মরক্কোর সাইবারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশ নিতে স্পিকারের তেহরান যাত্রা নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভীতি ছড়ানোর অভিযোগ সাবেক সেনাপ্রধানের রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৮ আরব সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ এক ক্রু আজ ঘোষণা করা হচ্ছে জুলাই মাসের এলপিজির নতুন মূল্য হরমুজ প্রণালির স্থায়ী নিয়ন্ত্রণ ও টোল আদায়ে অনড় ইরান, ওয়াশিংটনকে হুঁশিয়ারি

নূরে আলম সিদ্দিকী আর নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১০৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ভাষা আন্দোলন, ৬ দফা ও স্বাধীন বাংলা ছাত্র পরিষদের অন্যতম নেতা এবং বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত কলাম লেখক নূরে আলম সিদ্দিকী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব কবি ও বাচিক শিল্পী অনিকেত রাজেশ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ হেলিকপ্টার যোগে ঝিনাইদহে নেওয়া হয়। সেখানে বাদ জোহর তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বাদ আছর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে দাফন করা হবে নূরে আলম সিদ্দিকীকে।

উল্লেখ্য, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026